• 02:52:42 PM | Friday, April 17, 2026
Bongosoft Ltd.

ডেমরায় রাস্তা পারাপার সময় ট্যাংক লরির ধাক্কায় যুবক নিহত


FavIcon
Daily Satto Khobor
নিউজ প্রকাশের তারিখ : Apr 14, 2026 ইং
ছবির ক্যাপশন: ডেমরায় রাস্তা পারাপার সময় ট্যাংক লরির ধাক্কায় যুবক নিহত
ছবি: ডেমরায় রাস্তা পারাপার সময় ট্যাংক লরির ধাক্কায় যুবক নিহত
Share:

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুল মতিন জানান, ভোর সাড়ে ৫টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার দিলপাড়া এলাকায় রাস্তা পারাপারে সময় দ্রুতগামী একটি ট্যাংক লরির ধাক্কায় ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত কামালের গ্রামে বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কামতাল বড়বাড়ি এলাকার সৌরভ আলীর ছেলে। বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকতেন। তিনি পেশায় একজন গাড়ি চালক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।