• 04:13:49 PM | Friday, April 17, 2026
Bongosoft Ltd.

কুষ্টিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন


FavIcon
Daily Satto Khobor
নিউজ প্রকাশের তারিখ : Apr 8, 2026 ইং
ছবির ক্যাপশন: জেলা জজ আদালত, কুষ্টিয়া
ছবি: জেলা জজ আদালত, কুষ্টিয়া
Share:

কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় আব্দুল আওয়াল (৪২) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত।

বুধবার (৮ মার্চ) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবীর সরকার আসামির উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এই রায় দেন।

সাজাপ্রাপ্ত আব্দুল আওয়াল কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর কুন্ডুপাড়া গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ জানুয়ারি সকাল ৮ টার দিকে আব্দুল আওয়ালের পরকীয়া সম্পর্ক নিয়ে ৩ সন্তানের জননী, তার স্ত্রী শাহানা খাতুন ওরফে জাহানারা খাতুনের (৩০) ঝগড়া বিবাদ হয়। এর জের ধরে পরিবারের সদস্যদের সামনেই জাহানারা কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আব্দুল আওয়াল। ছেলের বউকে বাঁচাতে এগিয়ে গেলে নিজের মাকেও কুপিয়ে জখম করেন আওয়াল। এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গেলে আওয়ালকে আটক করে নিকটস্থ ইবি থানা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ অভিযুক্ত আওয়ালকে আটক করে। এ ঘটনায় নিহতের বড় ভাই শফিউদ্দিন আব্দুল আওয়ালকে একমাত্র আসামি করে ইবি থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ইবি থানার উপ-পরিদর্শক শাহ আলী মিয়া ২০২০ সালের ৩ মার্চ মামলার একমাত্র অভিযুক্ত আসামি আব্দুল আওয়ালের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে আদালতে চার্জশীট দাখিল করেন।