Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

সবাই চাইবে বিশ্বকাপ খেলতে, কিন্তু বিসিবি-সরকার যা বলবে করা উচিত’

বাংলাদেশের টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলা এখন অনিশ্চিত। আইসিসি জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে খেললে ভারতেই খেলতে হবে। ভারতে না গেলে বাংলাদেশকে ছাড়াই হবে বিশ্বকাপ। বিসিবিও নিরাপত্তা শঙ্কায় ভারতে নয়, শ্রীলঙ্কায় খেলার অবস্থানে অনড়। এর মধ্যে আজ বিকালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

সেই বৈঠকে কী আলাপ হবে? জানতে চাইলে বাংলাদেশের টি–টুয়েন্টি বিশ্বকাপ দলে থাকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরপুরে সাংবাদিকদের বলেছেন, ‘এ রকম কথা এখনো হয় নাই। শুধু প্রতিটা খেলোয়াড় যাঁরা বিশ্বকাপ দলে আছে, তাদেরকে সবাইকে ব্যক্তিগতভাবে টেক্সট করা হয়েছে মিটিংয়ের জন্য। ওখানেই গেলে বোঝা যাবে রহস্যটা কী।’

মেহেদী হাসান সংবাদ সম্মেলনে এসেছিলেন চট্টগ্রামের অধিনায়ক হিসেবে। আগামীকাল ফাইনালে তাঁর দল চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্সের। তবে সেসব ছাপিয়ে এখন মূল আলোচনায় বাংলাদেশের বিশ্বকাপ খেলা। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে ক্রিকেটাররা কী বলবেন?

যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল
যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলপ্রথম আলো

মেহেদীর উত্তর, ‘দেখেন খেলোয়াড় হিসেবে কে চাইবে না বিশ্বকাপ খেলতে? সবাই চাইবে বিশ্বকাপ খেলতে। কিন্তু এটা পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। সরকারেরও একটা সিদ্ধান্ত আছে। আসলে তারা আমাদের অভিভাবক। তারা আমাদেরকে যেটা বলবে আমার কাছে মনে হয় খেলোয়াড় হিসেবে আমাদের সেটাই করা উচিত।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

1

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

2

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে একটি অস্ত্র ও দুইটি হাতবোমাসহ যু

3

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

4

শুরু থেকেই ছাত্র-জনতার বিপ্লবকে ধূলিসাৎ করতে প্রতিবিপ্লবের চ

5

‘ভারতকে হারিয়ে সবাই মজা পায়, মজা নিতে দিন’

6

কচুরিপানার নিচে লুকিয়েও শেষ রক্ষা হলো না ৭ ডাকাতের

7

ফার্মগেটে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

8

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

9

কুষ্টিয়াতে মাদকবিরোধী অভিযান

10

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

11

দিনদিন জনপ্রিয় হয়ে উঠেছে ‘মাংস সমিতি’

12

প্রথম রোজায় ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

13

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

14

বিদেশি পিস্তল নিয়ে দুলাভাইকে হুমকি, শ্যালক আটক

15

রাজস্ব কর্মকর্তাদের ওপর হামলা-গাড়ি ভাঙচুরের মামলার গ্রেফতার

16

কুষ্টিয়া থেকে অপহৃত তিন শিশু ঢাকায় উদ্ধার, গ্রেফতার ২

17

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

18

কুষ্টিয়ায় নৈশ প্রহরীদের বেঁধে সোনার দোকানসহ ৫ দোকানে ডাকাতি

19

কুষ্টিয়ায় বোমাসহ চোরাকারবারি আটক, মালামাল উদ্ধার

20