Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল

কুষ্টিয়া জেলায় ইপিআই কার্যক্রমের আওতায় ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ শুরু হতে যাচ্ছে। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে ১১ মে পর্যন্ত। 

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. নাসরিন আক্তার হাম-রুবেলা ক্যাম্পেইনসংক্রান্ত একটি তথ্যচিত্র উপস্থাপন করেন। 

এ ছাড়া কুষ্টিয়া জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর এবং দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মিজানুর রহমান লাকিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্যাম্পেইন সফল করতে জেলায় ৬টি স্থায়ী ও ১ হাজার ৬৮৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন টিকাদানকারী ও দুজন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২ লাখ ৩০ হাজার ৯২৬ জন শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়া হবে। উপজেলা ও পৌরসভাভিত্তিক হিসেবে কুষ্টিয়া সদর উপজেলায় ৪৫ হাজার, দৌলতপুরে ৪৭ হাজার ৬১৩, মিরপুরে ৩৩ হাজার ৮৯৩, ভেড়ামারায় ২৪ হাজার ৬৯১, কুমারখালীতে ৩৮ হাজার ৮৪৩ এবং খোকসায় ১৪ হাজার ৬ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কুষ্টিয়া পৌরসভায় ১৯ হাজার ৪৫০, ভেড়ামারা পৌরসভায় ২ হাজার ৬৮৬ এবং কুমারখালী পৌরসভায় ৪ হাজার ৫৪৪ জন শিশুকে টিকার আওতায় আনা হবে। 

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত জেলায় হামে আক্রান্ত সন্দেহে ৫৩৮ জন রোগী শনাক্ত হয়েছে। 

এ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও রোগ প্রতিরোধে টিকাদান কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা ও পৌরসভাভিত্তিক মাইক্রোপ্ল্যান অনুযায়ী নির্ধারিত কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য অভিভাবকদের সন্তানদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাসনিম জারার নির্বাচনি ইশতেহার ঘোষণা

1

পদ্মায় ডুবে যাওয়া বাসটি কুষ্টিয়া থেকে ছেড়েছিল, যাত্রী ছিল ৪০

2

আস্থা ভোটে টিকে গেল ট্রুডোর সরকার

3

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম ৫ দিনের রিমান্ডে

4

ময়মনসিংহে টিকা নেওয়ার আগেই হামে আক্রান্ত, দু’মাসে মৃত্যু ৩৩

5

কুষ্টিয়ায় অটোরিকশার ধাক্কা, সাবেক প্রধান শিক্ষক নিহত

6

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিওর মাধ্যমে ছড়াচ্ছে স্বাস্থ্য

7

গরু কিনতে সরকারি গাড়ি নিয়ে হাটে ইউএনও

8

বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহে যুগান্তরের বর্ষপূর্তি উদযাপন

9

কচুরিপানার নিচে লুকিয়েও শেষ রক্ষা হলো না ৭ ডাকাতের

10

হাসপাতালের কোয়ার্টারে মুরগির খামার, দুর্গন্ধে নাকাল রোগী-পথচ

11

কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ বিদেশি চকলেট বাজি উদ্ধার

12

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

13

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

14

কুষ্টিয়া মিরপুরে অভিযান চালিয়ে ৭,৫০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট

15

যাত্রীবাহী বাসে মিলল বিপুল পরিমান ইয়াবা

16

নদী, খাল, বিলে কোনো অবৈধ দখলদার থাকবে না: আইনমন্ত্রী

17

হার্ভার্ডের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের বিশাল ক্ষতিপূরণ মামলা ক

18

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

19

কুষ্টিয়া টিটিসিতে প্রত্যাগত অভিবাসীদের সনদ বিতরণ

20