Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাবেক আইনমন্ত্রী আনিসুল, সাবেক মেয়র তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাংবাদিকদের মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম ইব্রাহীম খলিল।
মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী ও শেখ মো. মোরশেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক আবদুর নূর দুলাল ও মমতাজ উদ্দিন ফকির, আইনজীবী তানজীব উল আলম, আইনজীবী খন্দকার রেজা–ই–রাকিব, মোতাহার হাসেন, মেসবাহুর রহমান, মনিরুজ্জামান, ওজিউল্লাহ, আজহারুল্লাহ ভূঁইয়া, ওয়াকিলুর রহমান, সৌমিত্র সর্দার, ঢাকা মহানগর পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ, সুপ্রিম কোর্টের দায়িত্বপ্রাপ্ত সাবেক উপকমিশনার মোহাম্মদ মমিন, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশীদ, জ্যেষ্ঠ সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাসুম, সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফারুক ও বায়েজীদুর রহমান, পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা আসামির তালিকায় রয়েছেন।


মামলার এজাহারে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৩–২৪ নির্বাচন বানচাল করার জন্য গত বছরের ১৫ মার্চ আনিসুল হক, শেখ ফজলে নূর তাপস ও এ এম আমিন উদ্দিনের নির্দেশে আসামিরা বিএনপি সমর্থক প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মারধর করেন। সেদিন আইনজীবী আসামিরা ও ১০০ জন পুলিশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটরিয়ামে ঢুকে পড়েন। পরে বিএনপি সমর্থক প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটারদের এলোপাতাড়ি কিল–ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। তখন বিএনপি সমর্থক সদস্য প্রার্থী আইনজীবী কাজী মোস্তাফিজুর রহমান প্রতিবাদ করেন। তখন এডিসি হারুন অর রশীদসহ পুলিশ সদস্যরা মোস্তাফিজুর রহমানকে মেঝেতে ফেলে দেন। এরপর বুট জুতা দিয়ে তাঁকে পিষ্ট করা হয়। পরে আইনজীবী মাহবুবুর রহমানসহ তিন শতাধিক আইনজীবীকে মারধর করা হয়।

মামলার এজাহারে আরও বলা হয়, সেদিন পুলিশ ও আসামিদের যৌথ লাঠিচার্জে এটিএন নিউজের সাংবাদিক জাবেদ আক্তারসহ অন্তত ২৫ জন সাংবাদিক গুরুতর আহত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফার্মগেটে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

1

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

2

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

3

গ্যাস সরবরাহ নিয়ে দুঃসংবাদ দিলো তিতাস

4

কুষ্টিয়া সীমান্তে অভিযানে ভারতীয় মাদকসহ চোরাচালান পণ্য উদ্ধা

5

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে জোর করে পদত্যাগের অভিযোগে নত

6

জিমেইল অ্যাকাউন্টের জায়গা খালি করবেন যেভাবে

7

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে একটি অস্ত্র ও দুইটি হাতবোমাসহ যু

8

শুরু থেকেই ছাত্র-জনতার বিপ্লবকে ধূলিসাৎ করতে প্রতিবিপ্লবের চ

9

ময়মনসিংহে টিকা নেওয়ার আগেই হামে আক্রান্ত, দু’মাসে মৃত্যু ৩৩

10

ভারতের ওপর ৩২ শতাংশ শুল্ক কমালেন ট্রাম্প

11

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

12

কুষ্টিয়ায় এবার মাজারের খাদেমের ওপর হামলা

13

সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদ

14

কুষ্টিয়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, ৪ মাসে প্রাণহানি ১০

15

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

16

বিভক্তি আর চলতে দেওয়া যায় না: জামায়াতের আমির

17

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

18

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

19

সানিডেইলের স্নাতক শিক্ষার্থীরা পেলেন সার্টিফিকেট

20