• 12:14:13 AM | Thursday, May 14, 2026
Bongosoft Ltd.

যাত্রীবাহী বাসে মিলল বিপুল পরিমান ইয়াবা


FavIcon
Daily Satto Khobor
নিউজ প্রকাশের তারিখ : Apr 26, 2026 ইং
ছবির ক্যাপশন: যাত্রীবাহী বাসে মিলল বিপুল পরিমান ইয়াবা
ছবি: যাত্রীবাহী বাসে মিলল বিপুল পরিমান ইয়াবা
Share:

কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস থেকে ৯ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। রোববার (২৬ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৬ এপ্রিল) আনুমানিক দুপুর ১২টা ১৫ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মিরপুর বাসস্ট্যান্ডে মেহেরপুর হতে কুষ্টিয়াগামী আলহাজ্ব এন্টারপ্রাইজ বাসে তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একইদিন রাত ১টা ৪০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গরুরা মাঠ এলাকায় পৃথক অভিযানে ৪ হাজার ৬৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি ও রাত ১টা ৪৫ মিনিটে কাজীপুর বর্ডার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ, ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৬০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং আনুমানিক রাত ২টায় ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব মাদক ও চোরচালানী পণ্যের আনুমানিক মূল্য ৩৭ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক,বিস্ফোরক দ্রব্যসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।