Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পাকা ধান পানিতে তলিয়ে যেতে দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে আখতার হোসেন (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আখতার হোসেন দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

দেওঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জমির ধান পানির নিচে তলিয়ে যেতে দেখে স্ট্রোকে আক্রান্ত হন কৃষক আখতার হোসেন। হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি। 

জানা গেছে, কৃষক আখতার হোসেন প্রায় তিন একর জমিতে বোরো ধান আবাদ করেছিলেন। টানা বৃষ্টি ও উজানের ঢলে হাওরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় তার বেশিরভাগ জমির ধান নষ্ট হয়ে গেছে। কিছু ধান কাটা হলেও পরিবহন সমস্যার কারণে ঘরে তুলতে পারেননি।

স্বজনদের দাবি, প্রায় দেড় লাখ টাকা ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন তিনি। ধান নষ্ট হয়ে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। বিকেলে জমিতে গিয়ে পরিস্থিতি দেখে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা জানান, ধান কাটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে একজন কৃষকের মৃত্যু হয়েছে শুনেছি। পরিবারের পক্ষ থেকে সহযোগিতার আবেদন করা হলে বিবেচনা করা হবে।

জেলা কৃষি বিভাগ জানিয়েছে, টানা বৃষ্টি ও উজানের ঢলে শনিবার পর্যন্ত (২ মে) কিশোরগঞ্জ জেলায় ৯ হাজার ৪৫ হেক্টর জমির ধান তলিয়ে গেছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার

1

কুমারখালীতে যুবককে কুপিয়ে জখম

2

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

3

কুষ্টিয়ায় বাস ও অটো মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

4

লাখে ৫ হাজার, দলিলপ্রতি ২ ৩ হাজার! মিরপুর রেজিস্ট্রি অফিসে ট

5

সানিডেইলের স্নাতক শিক্ষার্থীরা পেলেন সার্টিফিকেট

6

বিসিএসআইআরের চেয়ারম্যান হলেন সামিনা

7

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

8

কুষ্টিয়ায় নৈশ প্রহরীদের বেঁধে সোনার দোকানসহ ৫ দোকানে ডাকাতি

9

ভারতকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

10

দুপুরে স্বামীর সঙ্গে বিচ্ছেদ, সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর

11

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

12

কুষ্টিয়া টিটিসিতে প্রত্যাগত অভিবাসীদের সনদ বিতরণ

13

আস্থা ভোটে টিকে গেল ট্রুডোর সরকার

14

পরীক্ষার হলে ক্যামেরা বন্ধ ছিল বললে বুঝবো ডাল মে কুচ কালা হ্

15

মামলায় আসামি শিবিরের সাবেক জেলা সভাপতি ও জামায়াত কর্মী

16

কুষ্টিয়ায় ১’শ ১১ হাসপাতালের মধ্যে লাইসেন্স নবায়ন মাত্র ১১টির

17

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

18

কুষ্টিয়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ

19

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী

20