Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সামনে পরীক্ষার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাতে তুমিও ফেল, ছয় মাস পর আমিও ফেল, কারও বাঁচার উপায় নেই।

শনিবার সকালে প্রতিষ্ঠানটিতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি প্রচলিত বক্তব্যের বাইরে গিয়ে সরাসরি শিক্ষার্থীদের অভিযোগ শোনেন।

এসময় এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, নিয়মিত ক্লাস হয় না, প্র্যাকটিক্যাল কাজ আটকে থাকে, ফলে পাঠ ঠিকভাবে বোঝা যায় না।

এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক মাশফিকুর রহমান জানান, ১৯৬৩ সালে নির্মিত ভবনে ক্লাস ও ল্যাব পরিচালনা করতে হচ্ছে। প্রয়োজনীয় মেশিনারিজ না থাকায় কার্যকরভাবে পাঠদান সম্ভব হচ্ছে না।

অন্য এক শিক্ষার্থী বলেন, অষ্টম সেমিস্টারে শিল্পপ্রতিষ্ঠানে পাঠানোর কথা থাকলেও বাস্তবে তা হয় না। ভালো প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগও পাওয়া যায় না।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রিন্সিপালের কাছে শিক্ষামন্ত্রী জানতে চাইলে তিনি জানান, অনেক শিল্পপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিতে আগ্রহ দেখায় না।

তখন শিক্ষামন্ত্রী বলেন, সরকারের সঙ্গে শিল্প প্রতিষ্ঠানের চুক্তি রয়েছে, শিক্ষার্থীদের অবশ্যই নিতে হবে এবং মেশিন ব্যবহার করতে দিতে হবে। কেন তা হচ্ছে না, তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

কারিগরি শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কোথায় কী সমস্যা রয়েছে, তা চিহ্নিত করে প্রকল্প নেওয়া হবে। এজন্য শিক্ষার্থীদের মতামত নেওয়া হচ্ছে।

এক শিক্ষক জানান, পলিটেকনিকে ৪৪ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ছে। এ প্রবণতা রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া ৭ বছর ধরে চাকরি করেও বেতন না পাওয়ার অভিযোগ করেন ১৯ জন শিক্ষক। এ বিষয়ে মন্ত্রী পুনরায় পরীক্ষা নিয়ে আত্তীকরণের আশ্বাস দেন।

অনুষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী, রাজশাহী বিভাগীয় কমিশনার বজলুর রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়াতে মাদকবিরোধী অভিযান

1

কামরুলের হাসপাতালে চাঁদাবাজির মামলায় চার আসামি ৪ দিনের রিমান

2

কুষ্টিয়ায় আ.লীগ নেতা গুলিবিদ্ধ

3

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

4

বোরকা পরে চুরির অভিযোগ, ধরে ফেলে যুবককে রাতভর নির্যাতন

5

ঝিনাইদহে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২

6

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

7

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী

8

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

9

খালেদা জিয়া আপসহীন রাজনীতির অনন্য দৃষ্টান্ত

10

ঢাকায় বিএনপির সমাবেশ আজ

11

কুষ্টিয়ায় নদীতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

12

কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

13

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

14

মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

15

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

16

সালমান শাহ: ইস্কাটন রোডের ফ্ল্যাটে কী হয়েছিল সেই শুক্রবারে

17

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

18

আস্থা ভোটে টিকে গেল ট্রুডোর সরকার

19

১২ ফেব্রুয়ারি ভাগ্য পরিবর্তনের দিন, ৫ আগস্টের মতো ভোটকেন্দ্র

20