Sattokhobor News
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সড়কে মৃত্যুর মিছিল: যাত্রী কল্যাণ সমিতি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সড়কে ‘মৃত্যুর মিছিল’ শুরু হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। 

সোমবার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অবিলম্বে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ করে সাধারণ মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার দাবি জানানো হয়।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, আসন্ন ঈদে অতিরিক্ত ভাড়া না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েও বিভিন্ন রুটে বাস মালিক ও পরিবহন সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। অতিরিক্ত ভাড়া বহনের সামর্থ্য না থাকায় অনেক শ্রমজীবী মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, ট্রেনের ছাদ ও খোলা পণ্যবাহী যানবাহনে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। সম্প্রতি চট্টগ্রাম থেকে কম খরচে রডবোঝাই ট্রাকে নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্বপ্রান্তে ট্রাক উল্টে ১৭ জন নিহত ও ১০ জন আহত হন। এছাড়া নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ছাদে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

সংগঠনটির দাবি, প্রতিবছর ঈদ মৌসুমে অতিরিক্ত ভাড়ার চাপে নিম্নআয়ের মানুষ বাসের ছাদ, ট্রেনের ছাদ, খোলা ট্রাক ও পণ্যবাহী যানবাহনে ঝুঁকিপূর্ণ ভ্রমণে বাধ্য হন। অথচ যাদের শ্রমে দেশের অর্থনীতি সচল, তাদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে রাষ্ট্র বারবার ব্যর্থ হচ্ছে। 

বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। একইসঙ্গে যাত্রীদের বাস ও ট্রেনের ছাদে কিংবা পণ্যবাহী ট্রাকে ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়।

আরও বলা হয়েছে, ফিটনেসবিহীন যানবাহনে ভ্রমণ থেকেও যাত্রীদের বিরত থাকতে হবে অন্যথায় এবারের ঈদযাত্রাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫৩ তম জাতীয় স্কুল মাদ্রাসা গ

1

মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

2

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

3

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

4

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

5

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

6

শেখ হাসিনার বিরুদ্ধে চিফ প্রসিকিউর কার্যালয়ে আরও একটি অভিযোগ

7

কুষ্টিয়ায় তালাক না দিয়েই এক ছেলেকে দ্বিতীয় বিয়ে করে প্

8

কুষ্টিয়ায় প্রধান শিক্ষকের ভুয়া প্যাড সীল স্বাক্ষর জাল করে বি

9

বিএনপির অভিপ্রায়ে সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ

10

এডিডিতে আক্রান্ত আলিয়া

11

প্রশ্নপত্র ফাঁস গুজব: মিডিয়াকে ভেরিফাই ছাড়া খবর না ছড়ানোর আহ

12

পদ্মায় নিখোঁজের ৩৫ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

13

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

14

আওয়ামী লীগের মেয়াদে লাইসেন্স পাওয়া ১ হাজার ৬৫৪টি অস্ত্র এখনো

15

কচুরিপানার নিচে লুকিয়েও শেষ রক্ষা হলো না ৭ ডাকাতের

16

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

17

বিদেশি অস্ত্র-ককটেলসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা

18

বিভক্তি আর চলতে দেওয়া যায় না: জামায়াতের আমির

19

কুষ্টিয়ায় আ.লীগ নেতা গুলিবিদ্ধ

20