• 02:56:47 PM | Friday, June 19, 2026
Bongosoft Ltd.

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


FavIcon
Daily Satto Khobor
নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2026 ইং
ছবির ক্যাপশন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ছবি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
Share:

যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে ফিরিয়ে আনা ও খেলাধুলায় মনোনিবেশ করার লক্ষ্যে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকালে কুমারখালীর বাধবাজার ফুটবল মাঠে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কাযার্লয়ের আয়োজনে এই খেলার আয়োজন করা হয়।

ফুটবল খেলায় বাঁধবাজার যুব স্পোটিং ক্লাব বনাম কুষ্টিয়া ফ্রেন্ডস ক্লাব অংশগ্রহণ করে। প্রতিযোগীতা পূর্ণ খেলায় উভয়দল তাদের সেরা নৈপণ্য প্রদর্শন করে। বাঁধবাজার যুব স্পোটিং ক্লাব ০৩ গোল দিয়ে বিজিত ও কুষ্টিয়া ফ্রেন্ডস ক্লাব ৫ গোল দিয়ে বিজয়ী হয়।

প্রীতি ফুটবল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো: আসলাম হোসেন,গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক।

খেলা শেষে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপস্থিত অতিথিরা এবং বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার তুলে দেন । এ সময় মাদকের কুফল ও খেলাধূলার গুরুত্ব তুলে ধরে সমাপনী বক্তব্য প্রদান করেন তারা।

উক্ত খেলায় স্কুল কলেজের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।