• 05:10:47 AM | Wednesday, June 10, 2026
Bongosoft Ltd.

কুতুবদিয়ায় প্রেমিকের বিয়ের আসরে বিষ পানে প্রেমিকার মৃত্যু


FavIcon
Daily Satto Khobor
নিউজ প্রকাশের তারিখ : May 19, 2026 ইং
ছবির ক্যাপশন: কুতুবদিয়ায় প্রেমিকের বিয়ের আসরে বিষ পানে প্রেমিকার মৃত্যু
ছবি: কুতুবদিয়ায় প্রেমিকের বিয়ের আসরে বিষ পানে প্রেমিকার মৃত্যু
Share:

কুতুবদিয়ায় প্রেমিকের বিয়ের আসরে বিষ পানে জিন্নাত আরা বেগম (২৭) নামে এক কিশোরীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। গত রবিবার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরীর মৃত্যু হয়। 

এর আগে গত শুক্রবার কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নয়া ঘোনা পাড়া গ্রামে প্রেমিক রহিম উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে। 

জিন্নাত আরা বেগম একই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কবির পাড়া গ্রামের নাজের হোছাইনের মেয়ে।

নিহতের বাবা নাজের হোছাইন বলেন, আমার মেয়ে জিন্নাত আরা বেগম ছয় বছর যাবৎ চট্টগ্রামে একটি গার্মেন্টসে চাকরি করত। প্রায় চার বছর আগে রহিম উল্লাহ আমার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। নানা প্রলোভনে আমার মেয়েকে বিয়ের আশ্বাস দিত। 

আমার মেয়েকে বিয়ে না করে অন্য মেয়েকে বিয়ে করার খবরে প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবি করেন। এক পর্যায়ে অপমানিত হয়ে মনের দুঃখে তার বাড়িতে কীটনাশক (বিষ) পান করে।

তিনি আরও জানান, স্থানীয় গ্রাম পুলিশ তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার মেয়ের মৃত্যু হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, বিষপানে জিন্নাত আরা বেগম নামে এক কিশোরীর মৃত্যুর খবর পেয়েছি। এ সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা হয়েছে।