প্রিন্ট এর তারিখঃ Jun 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ
Apr 26, 2026 ইং
‘আমি শিক্ষামন্ত্রী, আমিই আপনাদের সরকার’

রোববার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
কমিশন (ইউজিসি) ভবনের অডিটোরিয়ামে বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে আয়োজিত
কর্মশালায় তিনি এসব কথা বলেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে
পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৭টি এবং এটি ক্রমাগত বাড়ছে। আমরা প্রায়
সবাই বিদেশে পড়াশোনা করেছি। আমরা যখন বাইরের বিশ্ববিদ্যালয় দেখি, তারা
কীভাবে উন্নত হচ্ছে- আমরা কি সেই আদলে বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে পারি না?
নাকি শুধু পদ তৈরি, নিয়োগ বাণিজ্য, পজিশন তৈরি আর রাজনৈতিক বাহবা নেওয়ার
জন্যই বিশ্ববিদ্যালয় তৈরি হবে?’
তিনি আরও বলেন, বিষয়গুলো নিয়ে গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে। আমি চাই
আমাদের ইন্টিগ্রেটেড বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে আরও উন্নত করা যায়, সেই
প্রস্তাবনাগুলো আপনাদের কাছ থেকেই আসুক। আমরা চেষ্টা করছি। এখন
উচ্চশিক্ষাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে কথা বলেন; একসঙ্গে
কাজ করতে হবে।’
কর্মশালায় সভাপতিত্ব করেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
উপস্থিত ছিলেন- ইউজিসির সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আইকিউএসি
সেলের পরিচালক, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের
কর্মকর্তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Satto Khobor