• 05:33:21 AM | Wednesday, June 10, 2026
Bongosoft Ltd.

ঝিনাইদহে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২


FavIcon
Daily Satto Khobor
নিউজ প্রকাশের তারিখ : Jun 4, 2026 ইং
ছবির ক্যাপশন: ঝিনাইদহে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২
ছবি: ঝিনাইদহে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২
Share:

ঝিনাইদহ: সামাজিক ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বিষ্ণুপুর গ্রামের  দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৬২ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিষ্ণুপুর গ্রামের মতিউর রহমান ও কফিল উদ্দিন মেম্বারের দুটি সামাজিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।  

এর জের ধরে উভয়পক্ষের লোকজন সকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় অন্তত ১৫টি বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সংঘর্ষের ঘটনায় আহত ৪৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন আরও অন্তত ১৭ জন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, সামাজিক বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।