• 05:50:58 AM | Wednesday, June 10, 2026
Bongosoft Ltd.

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত


FavIcon
Daily Satto Khobor
নিউজ প্রকাশের তারিখ : May 25, 2026 ইং
ছবির ক্যাপশন: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত
ছবি: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত
Share:

বগুড়ায় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় আনিছুর রহমান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী ও তার চার বছরের মেয়ে পুষ্প নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আনিছুরের স্ত্রী আয়েশা বেগম।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে শাজাহানপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত আয়েশা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আনিছুর রহমান রংপুরে বেসরকারি সংস্থা ব্রাকে কর্মরত ছিলেন।

জানা গেছে, ঈদের ছুটিতে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে রংপুর থেকে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন আনিছুর রহমান। সকাল সাড়ে ৬টার দিকে তাদের মোটরসাইকেলটি বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন সেটিকে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। ঘটনাস্থলেই আনিছুর রহমান ও তার মেয়ে পুষ্প মারা যান। গুরুতর আহত হন আয়েশা বেগম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন।

বগুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘাতক অজ্ঞাত যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে।